শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

টু ম্পা পা ল

  • এমন তৃপ্তি
  • ২০২৬-০৪-০৫ ২৩:০৫:১১

 ধর্মগুলো মিলিয়ে নিই দ্রবণ সম 
 যিনি আছেন তোমার মাঝে, আছেন মম,
 সার্বজনীন দ্রাবক উদার এই প্রকৃতি,
 তোমার আমার নেই যে আর অন্য গতি।
পরমাত্মায় ডুবে থাকা তুমি,আমি 
 মিথ্যে শুধু বাহক হয়ে যুদ্ধে নামি,
ধর্ম মোদের ধারণ করে,আমরা তো নই
ধর্মটাকে বাঁচিয়ে রাখার বোঝাটাই বই।
এসো, তবে ধর্ম গুলো এক করে দিই,
অন্তরে অন্তরে এসো ভাব করে নিই,
দেখবে কেমন ধর্মসুধা মধুর লাগে,
এমন তৃপ্তি যা কখনো পাওনি আগে।
 


এ জাতীয় আরো খবর