কোথায় যেন একটু ব্যথা কাঁদছে চুপে কেউ
বুকের গহীন অতল খুঁড়ে দেখি
হাজার হাজার প্রত্নমানিক লুপ্ত মহাদেশ
জলের কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে বেশ।
নোনাজলে বোনা কাঁথা শরীর নিচ্ছে খেয়ে
সেই যাতনায় ঘুমের ঘোরে কাঁদছে একটি মেয়ে।
মেয়ে তো নয় রাজকন্যা সোনায় মোড়া দেহ
এই ডুবুরি দেখে এলো আর দেখেনি কেহ।
বুকের মাঝে লুকিয়ে থাকে সাত সাগরের দেশ
সেই দেশেরই স্বপ্নগুলো ছড়ায় এলোকেশ।