বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

রী তা রা য়

  • চাইনা বকুল
  • ২০২৬-০৪-০৪ ১১:৩৮:৫৯

অনেক বসন্ত রয়েছি দাড়িয়ে এই নদী তীরে
অনেক স্মৃতি হলো জমা বুনোহাঁসদের ভীরে।
অনেক শুভ্র পালক হলো ক্ষয় তোমার অপেক্ষায়
কতো ঢেউ এলো কত জল গেল ফুরায়ে।
কত ফুল হলো বাসি,ফিকে হলো তারাদের হাসি
সাম্পান নাওয়ের কতো বদল হলো মাঝি!
কত সদ্য জন্ম নেওয়া শাবকেরা আজ অন্তিম সয়ানে!
কত সভ্যতা এলো, গড়ে উঠলো নগর,বন্দর
কত শিশু কাজে দিয়ে যোগ, যৌবন করে ক্ষয়।
তবু গায় জীবনের গান, নব রুপে নব সুরে
কত সদ্য তৈরি করা নৌকার গল্পকথা-
আজ শুধুই, স্মৃতি বৃদ্ধের চোখে আসে জল।
কত ঘাস ফড়িংয়ের নিরন্তর লড়াই রয়েছে গাঁথা
পাতায় পাতায় নেঁচে বেড়ায় রঙিন প্রজাপতি।
কত ঘর ভাঙ্গলো শুঁয়োপোকার চোখে জল
কত অভিমান, কত অভিযোগ আজ হলো সারা।
পাতায় পরে পাতা চিঠি হলো শুধু লেখা
কখনো যায়নি ডাকে, কখনো হয়নি পড়া।
তুমি এলেনা শুধু ধুধু মরুভূমি হলো দু,টো অন্ডর
মনের কোণে জ্বলে আগুন পুরে গেলো প্রান্তর। 
তুমি কি জানো,এই নদী তীরে ফোটে কত ফুল?
বুনোফুলের গন্ধে করি মাতামাতি চাইনা বকুল।।

 


এ জাতীয় আরো খবর