বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তি তা স

  • অলক্ষিত
  • ২০২৬-০৪-০৩ ১৯:৩৪:২৩

কি লিখি বলো তোমায় নিয়ে
তুমিই তো আমার সেই জন
যাকে লুকিয়ে রাখি বুকের গহীনে
যাকে সঁপেছি কবেই এই মন।

রোজ রাতে মিলি সংগোপনে
হাত ধরে বসো পাশে 
স্বপ্নে তোমার অগাধ বিচরণ
রোজ নিশিতেই প্রেম ফিরে আসে।

কি লিখি বলো তোমায় নিয়ে
আকাশ সে কথা জানে 
নয়ন মুদিলে শুধু তুমি তুমি
তারারা রটিয়েছে তা কানে কানে।

প্রভাতের আলো জানেনা সে কথা 
অনুভূতি থাকে সুপ্ত।
অন্তরেতে বাস চোখে মুখে নেই ছাপ 
সুকৌশলে তোমাকে রাখি গুপ্ত।।

 


এ জাতীয় আরো খবর