বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নি তা ই শ র্মা

  • ভালো নেই অনেকেই
  • ২০২৬-০৪-০১ ১২:০৪:৪৮

কেমন আছেন ? বলতেই উত্তর আসে,
ভালো আছি ? আপনি কেমন ?
প্রত্যুত্তরে উত্তর বেরিয়ে আসে ভালোই।
আসলে কি সবাই ভালো আছেন?

একদমই না , অনেকেই ভালো নেই।
কিঞ্চিৎ মাত্র রয়েছে ভালোর সংখাটা।
কথার কথা কেমন আছো কথাটা,
সত্যিকার অর্থে খুব কম ভালোর সংখ্যা।

কেউ দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না,
তাদের নুন আনতে পান্তা ফুরোয়,
ভোগ বিলাসীতা অর্থহীন তাদের জীবনে,
তারা কিভাবে ভালো থাকতে পারে?

প্রকৃত অর্থে কেউ ভালো নেই জগতে।
শারীরিক যন্ত্রনায় কষ্ট পায় অনেকেই।
সংসারে কোন কিছুই অফুরান নেই,
ভালো থাকাটাই অস্বাভাবিক জগতে।

জগৎ সংসারে ভালো থাকাটাই দায়,
মুখ বুজে সহ্য করতে হয় অনেক কিছু,
পাছে লোকে কিছু বলে চিন্তাটা থাকে,
তাই যন্ত্রনা বুকে নিয়েই বলে ভালো আছি।


এ জাতীয় আরো খবর