শনিবার, মে ২, ২০২৬

আ ফ সা না আ ফ সু

  • সবই লাগে প্রিয়
  • ২০২৬-০৩-২৮ ২৩:২০:২৩

একটু দুঃখ দিও
একটু সুখও দিও
একটু মান অভিমান
একটু প্রেমেরই গান
যা কিছু দাও আমায়
সবই লাগে প্রিয়।

জনমে জনমে তোমারই নামে
মিশে আশে আছে আমারই নাম,
পলকে পলকে আমারই চোখে
তোমারই মুখ দেখিলাম,
ভালোবেসে চিরদিন বুকে নিও
যা কিছু দাও আমায়
সবই লাগে প্রিয়।

এতো কাছে এসে
এতো ভালোবেসে, 
আমাকে করেছো ঋণী 
আমি যে তোমার
যা কিছু আমার,
সবই যে তোমার চিরদিনই
মিলনের এই ক্ষণ স্মরণীয় 
যা কিছু দাও আমায় 
সবই লাগে প্রিয়।


এ জাতীয় আরো খবর