বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,নীরবতায় স্মরণ বীর শহীদদের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৬ ১৩:২০:০৪
ছবি: সংগৃহীত।

মহান বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ভোরে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এ সময় বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুরে বেজে ওঠে শ্রদ্ধার সংগীত।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

কী-ওয়ার্ড: স্মৃতিসৌধ শ্রদ্ধা, স্বাধীনতা দিবস, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী

 


এ জাতীয় আরো খবর