ফুলে ফুলে রঙিন ওই
কৃষ্ণচূড়া রাধাচূড়ার বন
রঙিন আভায় পরশ ছড়ায়
প্রেম পিয়াসির মন।
কোকিল ডেকে পাগল করে
বসন্তের এই বেলা ,
আকাশ বাতাস মাতিয়ে তোলে
আগুন রঙের মেলা ।
ভ্রমর ঘোরে ফুলে ফুলে
লাজে রাঙা পলাশ,
কৃষ্ণচূড়ার ডালে বসে ডেকে
কোকিল মেটায় আশ।
শিমুল ফুটে গাছে গাছে
তুলা পাবে চাষি,
চাষি বউ কিনবে শাড়ি
মুখে আনন্দের হাসি।
কোকিল ডেকে প্রেম বিলায়
শুনে বিভোর হই,
এমন দিনে প্রেমিক বিনে
কেমনে ঘরে রই।