শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন দূর্ঘটনায় চৌগাছার ২ জন নিহত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৩-২৪ ২১:১১:৩৬

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতদের মধ্যে চৌগাছার স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যুর খবর জানা গেছে। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে। 
নিহতরা হলেন- যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫)। এছাড়া দেশের বিভিন্ন জেলার আরো ১০ জন। তবে এসংখ্যা এখনো বাড়ছে।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। এসময় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পাঁচ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর