মনখারাপের দায় নিল মেঘ
আকাশ করল মুখ ভার,
বসন্ত বলে এসেছি আমি
খোল প্রেমের দ্বার ।
মেঘটা যে ইদানীং
বড্ড বেরসিক,
বারো মাসই দেয় উঁকি
সময়ের নেই ঠিক ।
তা বলে কি দায় নিয়ে সে
বসন্ত নেবে কেড়ে,
যুগ যুগান্তর প্রেমিক থাকে
ঋতুরাজের নেশার ঘোরে ।
মনখারাপের ছুটি এখন
বাতাসে প্রেমের ভাষা,
রূপের ডালি সাজিয়ে বসন্ত
প্রকৃতিতে ছড়ায় ভালোবাসা ।।