মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রিয়াদ লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,একটি প্রতিহত করার দাবি সৌদি কর্তৃপক্ষের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২২ ১০:৩৪:১০
ফাইল ছবি

রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই প্রতিহত করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে এই হামলার পেছনে কারা জড়িত-সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কী-ওয়ার্ডস: রিয়াদ ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি প্রতিরক্ষা, মধ্যপ্রাচ্য উত্তেজনা


এ জাতীয় আরো খবর