বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তারপর!

  • নাজমা করীম
  • ২০২৬-০৩-২১ ২১:৩৬:৩১

আমরা সবাই জানি যে
মানুষ কিন্তু পাহাড়ে হোঁচট খায় না।
হোঁচট খায় ছোট ছোট গর্তে -
না হয় 
ছোট ছোট পাথরে।

এ-ই ছোট ছোট জিনিসে হোঁচট 
খেতে খেতে 
একদিন তার বুকে পাহাড়ের মতো 
কিছু সৃষ্টি হয়।
না পারে সইতে....... 
না পারে কইতে /

তাই একটি সংসারে ও 
ঠিক তেমনি হয় - সেই বাসর ঘর
থেকে ই। 
কেউ লাইটের আলোয় ঘুমোতে 
পারেনা-
জোরে পাখা ঘোরা অন্যজন
পছন্দ করে না। 
এরপর পর!!! 

ঐ যে বললাম 
শুরু থেকে শেষ অব্দি কে 
কতটা ছাড় দিতে পারে 
সেই প্রশ্ন এসে দাঁড়ায়। 
তারপর /


এ জাতীয় আরো খবর