বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

ভুলে যাই ঈদ

  • সাদ আক্কাছ মিয়া
  • ২০২৬-০৩-২১ ২১:১৯:১৯

ফিরিয়ে দাও আমার সেই চিরচেনা শব্দ 
ভুলভাল বোমা বারূদের শব্দ শুনিও না
ক্রমশ ভুলে যাচ্ছি লিবিয়া প্যালেস্টাইন  
ইরাক ইরান,জায়নামাজ-ই ঈদের নামাজ।

তোমাদের শব্দ সঙ্গমে পৃথিবী আজ গর্ভবতী 
প্রসব যন্ত্রণা পৃথিবী থেকে পৃথিবী ছড়িয়ে পড়ুক।
তাজা প্রাণের আর্তনাদে ভুলে যাও ঈদ 
মরুর বালুতে ঢেকে যাক জায়নামাজ ।

নতুন চাঁদের জোসনা ভাসে কার র/ক্তে 
হুমকির জন্য ধমকি যুদ্ধ মানো কমভক্তে!
যুগে যুগে মুসলিম ভুলেছে ঈদের নামাজ 
শোক আর ধ্বংসে সাজায় বুকের জায়নামাজ।

জায়নামাজে যে পাইলো ঈদ দিদারে খোদার
মরণই তার হইলো ঈদ মোবারক আল্লাহর।
শান্তি আনিলো ইসলাম শুনিয়ে সু-গীত
তাতে আজ রণারণি-ভুলে যাই ঈদ।


এ জাতীয় আরো খবর