বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

"বিরস ফাগুন"

  • মোহাম্মদ আবদুল কাইয়ুম
  • ২০২৬-০৩-২১ ২১:০৯:৪৮

বিষন্ন বদনে ভাঙ্গাচূড়া ফালি স্বপ্নেরা ফেরারী বিলাসী অভিলাষে,
জ্যোৎস্না আর বিদঘুটে অন্ধকার যেখানে লুকোচুরি খেলে
দীঘল রজনীর অমাবস্যায় অদৃশ্য কল্পনায়।
কিছু মায়া মতিভ্রম হয় ভালোবাসার অপমৃত্যুর মিছিলে।
আসমানী বালা ঝেঁকে বসেছে পোক্ত আসন গেড়ে।
নিয়মের যাতাকলে পিষ্ট মন ও মনন ভাবনার শৃঙ্খলে,
একটু আলোর পরশ চাই আঁধারে বাতুলতায়!
তন্ত্রাহারা রাত হবে কি কভু ভোর বিপন্ন সভ্যতার গোলকধাঁধায়।
পরাণ পিয়া আন বাড়ি গমনাগমন আমার আঙিনা দিয়া।
হারিয়ে সুষমা মাতম করেছে আকাশ বাউরি সময়ে,
উদাস বেহুলা বারে বারে অস্থির বিরহ বিলাপে!
চায় ছুঁতে অন্তর দিয়া ওগো পরাণ পিয়া মন নিয়া পাষাণিয়া!
কলিজা পোড়া গন্ধের বিপন্ন আত্মচিৎকারে বেহুশ এ তল্লাটে।
বেদেনী মনে লোভাতুর বাসনা অনুরাগে চুমে যায় আশার ঠোঁটে।
ভীষণ অসম্ভবে পায়ে পায়ে হয়নি পথ চলা হৃদয়ের এ জনপদে।
কোথাও নেইকেউ,নেই প্রেয়সীরখোলা চুলেরগন্ধ,পথিক বিপদে।
কষ্টের বাজারে সদাই যৌবনবেচা যুবতীর বাড়ন্ত মনের মুকুরে,
বড়বেশী রকমের বাড়াবাড়ি স্বপ্ন সোনালি রোদ্দুরে!
যাতনায় জ্বলে জ্বলে অস্তিত্বের স্মৃতি সৌধ কি হলো রচিত?
রিক্তের বেদনে আাশার জলাঞ্জলী মনের মনিকোঠায় ক্ষুদিত!
চিরকাল অবহেলিত রবে মনের জমি একান্ত সংগোপনে।
বিরস ফাগুনের কলি ফুটে বারে বারে জীবন বসন্তে তব বিহনে।

 


এ জাতীয় আরো খবর