আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) ভারতে জি-২০ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য শীর্ষ নেতার সাথে গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি-২০ সম্মেলনের মঞ্চে বিশ্ব জৈব জ্বালানি জোটের (গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স) উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী।
ইথানলসহ নানা জৈব জ্বালানি ব্যবহারে জোর দিয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি।
ওয়ান আর্থ বা 'এক বিশ্ব' সেশনের সময় মোদি পেট্রোলের সঙ্গে ইথানল যোগের ব্যবহার বাড়াতে বলেন। 'গ্রিন ক্রেডিট' উদ্যোগে জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।