বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নওরোজে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের,‘বিশ্বস্ত অংশীদার’ বলল মস্কো

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২১ ১৯:৪১:৩৮
ফাইল ছবি

চলমান আঞ্চলিক সংকটের মধ্যে ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের নওরোজ বা ফারসি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ইরান-এর পাশে রয়েছে রাশিয়া।
শনিবার দেওয়া এ বার্তায় পুতিন ইরানি জনগণকে কঠিন সময় অতিক্রম করে সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার শুভকামনা জানান বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের বক্তব্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে মস্কো।
এদিকে পলিটিকো-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র-এর কাছে একটি প্রস্তাব দিয়েছিল রাশিয়া-যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করবে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ক্রেমলিন এ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির উচ্চমূল্য থেকে অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হচ্ছে রাশিয়া। মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব থাকলেও এতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা নেই।
রাশিয়া আগেও জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক-এটি তারা চায় না। কারণ এতে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটি।

কী-ওয়ার্ডস: পুতিন নওরোজ বার্তা, রাশিয়া ইরান সম্পর্ক, মধ্যপ্রাচ্য সংকট


এ জাতীয় আরো খবর