বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

জুমাতুল বিদায় ইবাদতে মুখর দেশ,দোয়া-মোনাজাতে শান্তি ও কল্যাণের প্রার্থনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২০ ১৫:৩২:০৯
ছবি: সংগৃহীত।

দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র রমজান মাসের শেষ দিন ও শেষ শুক্রবার জুমাতুল বিদা সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।
রাজধানীর Baitul Mukarram National Mosqueসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নামাজের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদা এবং রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা প্রদান করেন। তারা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং পরকালীন মুক্তির গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের উদ্বুদ্ধ করেন।
জুমার নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য হাত তোলেন এবং পিতা-মাতা, মরহুম আত্মীয়-স্বজন ও অসুস্থদের জন্য দোয়া করেন।
এছাড়া মসজিদে অবস্থানকারী এতেকাফকারী মুসল্লিরাও নামাজ শেষে নিজেদের ও পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে প্রার্থনায় অংশ নেন।

কী-ওয়ার্ডস: জুমাতুল বিদা, রমজান ইবাদত, দোয়া মোনাজাত


এ জাতীয় আরো খবর