আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে সারা দেশে দিনটি পালন করা হচ্ছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ে অংশ নিচ্ছেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য ও ফজিলত নিয়ে খুতবা প্রদান করছেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নিচ্ছেন মুসল্লিরা।
রমজানের বিদায়ী এই জুমা মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, যা আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত।