বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সাউথ পারস হামলার পর জ্বালানি বাজারে তোলপাড়,তেলের দাম ঊর্ধ্বমুখী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১৯ ২২:৪৭:২৩
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইসরায়েল-এর হামলায় সাউথ পারস গ্যাস ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পর। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে যদি কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। এ পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি পরিবহন হয়।
তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের-এর প্রতিষ্ঠাতা বন্দনা হারি সংবাদমাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন ওমান ও দুবাই ক্রুড ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। তার মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ২০০ ডলারের কাছাকাছি পৌঁছানো অস্বাভাবিক হবে না।
তিনি আরও জানান, এখন তেলের দাম কতটা বাড়বে তা অনেকাংশে নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন সচল থাকে বা বন্ধ থাকে তার ওপর।

কী-ওয়ার্ডস: জ্বালানি বাজার, ব্রেন্ট ক্রুড দাম, হরমুজ প্রণালি


এ জাতীয় আরো খবর