রবিবার, মে ৩১, ২০২৬

ঈদের ছুটিতেও সরকারি কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৮ ১৭:০৪:১১
ফাইল ছবি

ঈদের ছুটির মধ্যেও সরকারি জরুরি কার্যক্রম তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউ–এর বাসভবন থেকে তিনি প্রশাসনিক কাজ পরিচালনা করছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী বাসায় অবস্থান করে জরুরি কাজ সম্পন্ন করছেন এবং বিভিন্ন খাতের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
তিনি জানান, সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ নিচ্ছেন। কাজের গতি ও বাস্তবায়ন পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে তদারকি কার্যক্রমও পর্যবেক্ষণ করছেন তিনি।
এছাড়া সিটি করপোরেশন এলাকাগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

কী-ওয়ার্ডঃঈদে প্রধানমন্ত্রীর তদারকি,গুলশান বাসভবন,সরকারি কাজ চলমান


এ জাতীয় আরো খবর