মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়ে ২৯ মার্চ করল এনবিআর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৫ ১১:৫৭:৩৬

অনলাইন ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ মার্চ পর্যন্ত করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
রোববার এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

কী-ওয়ার্ডঃই ভ্যাট রিটার্ন সময় বৃদ্ধি,জাতীয় রাজস্ব বোর্ড,ফেব্রুয়ারি ২০২৬ ভ্যাট রিটার্ন


এ জাতীয় আরো খবর