শুক্রবার, মে ১, ২০২৬

আ ফ সা না আ ক্তা র আ ফ সু

  • ঈদে বাড়ি ফেরা
  • ২০২৬-০৩-১৫ ১০:৫৪:২১

ঈদে বাড়ি ফেরা 
যেন এক মহা বিড়ম্বনা
দীর্ঘ ভ্রমণ সেটা
লঞ্চ, বাস কিংবা ট্রেনে
স্বস্তি নেই কোনখানে 
দীর্ঘ লাইনে টিকিট করা
বিড়ম্বনার শুরু এখানেই।
বাস কাউন্টার, রেল স্টেশন 
কিংবা অনলাইনে।

তবুও মানুষ ছুটে চলে
ছুটে নাড়ির টানে।
ছুটি শেষে কাজে ফেরা
সেও আরেক বিড়ম্বনা, 
তবুও সবাই ফিরে জীবিকার টানে।।


এ জাতীয় আরো খবর