জাতীয় সংসদে স্লোগান দেওয়া প্রচলিত রেওয়াজের বাইরে বলে মন্তব্য করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য নতুন হওয়ায় সংসদের রীতিনীতি আত্মস্থ করতে তাদের কিছুটা সময় লাগতে পারে। তবে বিরোধী দল সংসদে মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি এবং বিরোধী দল তাদের অধিকার থেকেই এটি করতে পারে। তবে প্রথম অধিবেশনের দিন এমনটি না করলেও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দলকে নিয়েই সংসদ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে তিনি ক্রিকেটের আম্পায়ারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন বলেও জানান।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
কী-ওয়ার্ড:সংসদে স্লোগান,হাফিজ উদ্দিন স্পিকার,জাতীয় স্মৃতিসৌধ