বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প্র দী প সে ন

  • জাগরণের ভ্রম
  • ২০২৬-০৩-১৩ ১৪:৫৮:১৪

এটাকে ঠিক ঘুমিয়ে থাকা বলে কি না,
উত্তরটা তর্কাতীত নয়।
তবে একথা নির্দ্বিধায় বলা যায়-
চোখ মেলে থাকা অনেকেই ঠিক জাগ্রত নয়।

মীনচোখ সর্বদাই রহস্যময়।

যখন জেগে থাকার কথা,
তখন ঘুমিয়ে পড়লে অঘটন ঘটে-
শেয়াল হয়ে যায় সুযোগসন্ধানী।
সে ভাঙা বেড়া গলে
ঠিক শিকার খুঁজে পায়।
তাই তো দারোয়ান হেঁকে চলে-
“জাগতে রহো...”

অভিজ্ঞ ভুক্তভোগী অভিযোগ করে বলে-
দারোয়ানই নাকি অভ্যাসদোষে
ঘুমের মধ্যেই হাঁকে!
তাই দুর্গতি পিছু ছাড়ছেই না-
দোষ দেবে আর কাকে?

আগরতলা, ত্রিপুরা, ভারত 


এ জাতীয় আরো খবর