সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের নেতা হিসেবে শফিকুর রহমান বলেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না-এমনটাই প্রত্যাশা করেন তিনি। সংসদে ন্যায়বিচার নিশ্চিত করতে স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। আপনার কাছে আমরা শুধু ইনসাফ চাই।
এ সময় সংসদে তরুণ নেতৃত্বের উপস্থিতির বিষয়টিও তুলে ধরেন তিনি। নিজেকেও তরুণদের কাতারে উল্লেখ করে বলেন, নতুন এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদী।
বক্তব্যের শেষদিকে ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আমরা ন্যায়বিচার চাই।
কী-ওয়ার্ড:শফিকুর রহমান সংসদ,বিরোধী দলের নেতা,স্পিকার অভিনন্দন