শনিবার, মে ৩০, ২০২৬

ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হাফিজ উদ্দিন আহমদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১২ ১১:১৫:১৭
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে এবং মনোনীত প্রার্থী দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
এরপর স্পিকার পদে প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম-কে আহ্বান করা হয়। তিনি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয় এবং তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

কী-ওয়ার্ড:জাতীয় সংসদ স্পিকার,হাফিজ উদ্দিন আহমদ,ত্রয়োদশ সংসদ


এ জাতীয় আরো খবর