আমি তার মন চাইলাম
কিন্তু সে আমার শরীর চাইলো।
ভালোবাসা চাইল না ,
একসাথে থাকতেও চাইলো না।
সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিতে চাইল না ,
সে শুধু ভোগই চাইলো,
আমার মনটারে বুঝলো না।
আমি তার জন্য কি কি করতে পারি,
জানতেও চাইলো না ।
আচ্ছা আমার তারে য্যামনে মনে পরে,
তারও কি আমারে ত্যামনেই মনে পরে?
তার কথা মনে হইলে আমার পরানটা খান খান হইয়া যায়,
তারও কি আমার জন্য এমন খান খান হইয়া যায়?
আমার খুব জানতে মন চায় ,
তারে একবার দেখতে মন চায়,
সে কতটা দূরের মানুষ হইয়্যা গেছে ।
তারে এখন আমার অচেনা লাগে নাকি,
খুব জানতে মন চায়।