দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন।
সোমবার (৯ মার্চ) তাকে মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, একই সঙ্গে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগ-এ ন্যস্ত করা হয়েছে।
এর আগে তিনি আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে জেলা ও দায়রা জজ পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
কী-ওয়ার্ড:দুদক,মহাপরিচালক নিয়োগ,মোহাম্মদ আলী হোসাইন