মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ফুলবাড়ী গেট বাজারের ব্যবসায়ি আলী আহমদ এর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৩-০৯ ২১:২২:২৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ ফুলবাড়ী গেট বাজার লাভলী এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী আহমদ এর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ফুলবাড়ী গেট নিজস্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম আলী আহমেদের ছেলে আসিফ আহমেদ অনিক। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস.। বিশেষ অতিথি ছিলেন খানজাহার থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, থানা ছাত্রদলের আহŸায়ক হাবিবুর রহমান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন মোঃ তানভীর কায়সার, আশিকুর রহমান , মাহমুদুল হাসান মৃদুল, মোড়ল আসাদুর রহমান, খান রিয়াজুল ইসলাম, মোহাম্মদ নওশাদ হোসেন, বেগ মুরাদ হোসেন, মনির মেম্বার, তন্ময় মোড়ল, মিরাজ উদ্দিন ইভান, মোল্লা পলাশ, মুফতি হুমায়ুন কবির বাচ্চু , মোহাম্মদ আল-আমিন,  দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল জব্বার আজমী।

 


এ জাতীয় আরো খবর