শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৯ ২১:১৪:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায়  মাটিভর্তি একটি ট্রাক্টরের চাপায়  ইমন আলী(১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নরসিংহপুর ইংলিশ চাঁইপাড়া গ্রামের সমির উদ্দিনের ছেলে  এবং ইউণিয়নের ১ নং ওয়ার্ডের কর্ণখালি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার(৯ মার্চ) বিকাল ৪টার দিকে মাদ্রাসা থেকে  সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল  ইমন। পথে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জাপুর সেতুর উপর উঠে সে সেতুর রেলিং ঘেঁষে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে আহত হয় ইমন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিএনজি অটোরিক্সাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
 সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মো. আলমগীর বলেন,স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করেছে। ট্রাক্টরটি আটক করে স্থানীয়  ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর