শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৯ ১৫:২০:৪৩

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে নতুন একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আইনমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-কে।
রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণের জন্য ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির আহ্বায়ক থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক মামলা চিহ্নিত করে সেগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

কী-ওয়ার্ড:রাজনৈতিক মামলা প্রত্যাহার,কেন্দ্রীয় কমিটি,আইন মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর