অনেকটা বদলে গেছি তাই না?
পোশাক-আশাক, চালচলন, কথাবার্তার ধরন, এক্কেবারে অন্যরকম।
কেমন লাগছে?
মন্দ নয়,তাই না?
কিন্তু প্রশংসা করা যাবে না,
সেটা যে একেবারেই স্বভাববিরুদ্ধ।
কারণ খুঁজছো?
সন্দেহের গন্ধ পাচ্ছো বুঝি?
ঘ্রাণ শক্তি তোমার অনেকটাই প্রখর ,
অনেকটা, অনেকটা ঠিক .... তা থাক।
অনেক কিছুইতো দেখলে যেগুলো তোমার দৃষ্টিগোচর,
রহস্যও ঘাটলে,
শুধু বুঝলে না নিজেকে ভালবাসতে শিখেছি।
বুঝতে গেলে তো একটা মন প্রয়োজন
হয়তো তোমার মনটা অকেজো অথবা
তোমার স্নায়ুতন্ত্র একতরফা কাজ করে।
যা দেখো তা হয়তো মাথায় পৌঁছায়,
কিন্তু মাথা থেকে মনে পৌছায় না।
তাই তোমার এহেন ব্যবহারে রাগ হয় না,
বড় অনুগ্রহ হয়,
আসলেই তুমি ব্যাধি গ্রস্ত।