হাতিশালে হাতি থাকবে ঘোড়াশালে ঘোড়া
শেয়াল-কুকুর পথেই শোবে এমন কপাল পোড়া।
বনের রাজা সিংহ হলেও কেউ দেবে না সঙ্গ
নিয়ম করে নিয়ম ভাঙে যেমন জাতিসংঘ।
বাঘে মহিষ করলে শিকার হায়েনাও ভাগ পায়
চিল ও শকুন হাড্ডি পেলে আর কিছু না চায়।
আইন মতে ফাইন দেবে করবে আইন ভঙ্গ
সভ্য জাতির বাছবিচারে দেখব কত রঙ্গ।
হাতিই ভালো দলবেঁধে তাই চরে সবুজ বনে
হাতি সংঘের আইডিয়াটা ধরেছে খুব মনে।
নিরামিষে শান্ত উদর সদায় চিত্ত উদার
কে কী খেল হিসাব কষার কী আছে দরকার !
জানোয়ারের হিংস্র থাবায় অশ্বডিম্ব ফাটুক
শক্তিমানের বিশাল লিঙ্গ অসভ্যরাই চাটুক।