শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

দুর্গা বেরা

  • না রী দি ব স
  • ২০২৬-০৩-০৫ ২১:৪০:১৬

     শুনছি নাকি নারী দিবস! নারীর আবার দিবস হয়?
     নারী নিপিড়ন জলখাবারের রাস্তাজোড়া মিছিল হয়,

      বন্ধ্ হয়, ধর্না হয়, মোমবাতি জ্বলে, ভাষণ হয়, 
      আইন হয়, তারিখ হয়, নারীর আবার দিবস হয়?

       নারী হত্যা হামেশাই হয়, নারীর গনধর্ষণ হয়,
       বন্ধা নারী ডাইনি হয়, নারীর শ্লীলতাহানি হয়, 

       নারী মা হয়, নারী বোন হয়, নারী নির্যাতিতা হয়,  
        বারবনিতা নারী হয়, নারীর আবার দিবস হয়?

        হোক না নারী জন্মদাত্রী, নারী যৌন খিদে হয়, 
        নারী মানে মেয়েছেলে, বাঁজা তকমা নারীর হয়

        শোষিতা হয়, লাঞ্ছিতা হয়, নারী উপভোগ্যা হয়,
       নারী শরীর খুবলে খায়, নারীর আবার দিবস হয়?

        নারী পরের ঘরের হয়, নারী আস্তাকুঁড়ের হয়, 
        নারী অস্বীকারের হয়, নারীর আবার দিবস হয়?


এ জাতীয় আরো খবর