শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রমজান সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে কড়াকড়ি নির্দেশ,মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বার্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৫ ১০:১৭:৫৬
ছবি: সংগৃহীত।

আজ বৃহস্পতিবার ৫ মার্চ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া এবং জনসেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে কঠোর নির্দেশনা দেন।
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজার তদারকি জোরদার ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ড:মন্ত্রিসভা বৈঠক,রমজান বাজার নিয়ন্ত্রণ,প্রধানমন্ত্রী নির্দেশনা


এ জাতীয় আরো খবর