কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প(১ম সংশোধিত) এর আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নের কৃষক-কৃষাণীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঠানতলায়,অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়,উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: এয়াছিন আলী,সমাজ সেবক আশ্রাফ আলী।
এসময় উঠান বৈঠকে উপস্থিত কৃষক-কৃষানীদের মাঝে পুষ্টি প্লেট, বিভিন্ন ফলের চারা,বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়।