শনিবার, মার্চ ৭, ২০২৬

খামেনির হত্যাকাণ্ডে বাংলাদেশের গভীর শোক,আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০২ ১৮:৩৯:২৪

বাংলাদেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পরিকল্পিত হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন-এ খবর জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। সরকার ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ সবসময় সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পক্ষে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সংঘাত কোনো স্থায়ী সমাধান আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মধ্য দিয়েই বিরোধ নিষ্পত্তি সম্ভব বলে বাংলাদেশ বিশ্বাস করে।

কী-ওয়ার্ডস: বাংলাদেশ প্রতিক্রিয়া, খামেনি হত্যাকাণ্ড, আন্তর্জাতিক আইন


এ জাতীয় আরো খবর