শনিবার, মার্চ ৭, ২০২৬

এক বছরের মধ্যে বিসিএস শেষের নির্দেশনা, রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০১ ২২:২০:২৮
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ করেছে।
আজ দুপুরে বঙ্গভবনে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদনটি হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ দিকগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে প্রণীত রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন রাষ্ট্রপ্রধান। তিনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস: পিএসসি প্রতিবেদন, বিসিএস পরীক্ষা, রাষ্ট্রপতি নির্দেশনা


এ জাতীয় আরো খবর