রবিবার, মে ৩১, ২০২৬

ওসমানী মিলনায়তনে একুশের গৌরব: ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৬ ১১:০৭:১৫
ছবি: সংগৃহীত।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন।
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী পদকপ্রাপ্তরা হলেন-

অভিনয়ে- ফরিদা আক্তার ববিতা
চারুকলায়- অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
স্থাপত্যে- মেরিনা তাবাসসুম
সংগীতে- আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
নৃত্যে- অর্থী আহমেদ
পালাগানে- ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায়- শফিক রেহমান
শিক্ষায়- অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে- তেজস হালদার জস
এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ সম্মানিত করা হয়েছে।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলনের চেতনা ও জাতীয় জীবনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।

কী-ওয়ার্ডস: একুশে পদক ২০২৬, তারেক রহমান, ওসমানী মিলনায়তন, রাষ্ট্রীয় সম্মাননা


এ জাতীয় আরো খবর