শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

না জি য়া আ ফ রি ন

  • পরষ্পর
  • ২০২৬-০২-২৫ ১৫:১৩:৫৬

কে নারী কে বা পুরুষ 
দিন শেষে তো সবাই মানুষ 
রক্তে রক্তে টান, আনন্দ অভিমান
রাগ অনুরাগ সবই সমান

নারী বিনা পুরুষ কোথা
নারী কেমনে হইলো রাধা?
দিবানিশি স্বপ্ন গাঁথা
পারষ্পরিক ভালোবাসা

শ্রদ্ধানত সহজ প্রাণ
আলোর ধরা অফুরান
কেমন করে সব ফুরায়
আস্থা যখন রাস্তা হারায় 

সরল পথের সহজ বাঁকে 
কাঁধ মিলিয়ে থাকো কাঁধে
পুরুষ নারী কৃষ্ণ রাধা
জগত মানে শুধুই ধাঁধা 

রাষ্ট্র কিংবা পরিবার
সমতা হোক সবার
নারীর মূল্য দিও পুরুষ 
দিবস রজনী তাতেই হরষ


এ জাতীয় আরো খবর