বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

এম সিরাজ উদ্দিন মিয়া পেলেন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১৪ ২৩:১৫:২৭
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া–কে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে উল্লিখিত পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিন পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
জানা যায়, শেখ আব্দুর রশীদ আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তিনি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সাম্প্রতিক এ প্রশাসনিক পরিবর্তনকে সরকারের চলমান পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

কী-ওয়ার্ডস: এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রজ্ঞাপন


এ জাতীয় আরো খবর