বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১৪ ২২:০৪:২৭
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান। তিনি রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াত আমিরের বাসভবনে যাবেন। এরপর রাত ৮টায় তিনি নাহিদ ইসলামের বাসায় যান। নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা জানানোর অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর মিত্র ও সমমনা দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের দিক থেকে এ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে পারে।

কী-ওয়ার্ডস: তারেক রহমান সাক্ষাৎ, জামায়াত আমির, নাহিদ ইসলাম


এ জাতীয় আরো খবর