চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনে ৫১৫টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোট-২০২৬ এ ‘হ্যা’ জয়ী হয়েছে। জেলায় ‘হ্যা’ ভোট পড়েছে ৬ লক্ষ ৬৭ হাজার ৭২৬। অপরদিকে ‘না’ ভোট পড়েছে ২ লক্ষ ৮৩ হাজার ৫১৯ টি। ‘হ্যা’ ৩ লক্ষ ৮৪ হাজার ২০৭ ভোট ব্যবধানে জয়ী হয়েছে।
গত বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত গণভোটে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে ‘হ্যা’ পেয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৯৩৩ ভোট। অপরদিকে ‘না’ ভোট পড়েছে ১ লক্ষ ২০ হাজার ০৬৮ টি। চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত) আসনে ‘হ্যা’ ভোট পড়েছে ২ লক্ষ ১৩ হাজার ১৯২টি। অপরদিকে ‘না’ পড়েছে ৯৫ হাজার ৭৪৭টি । চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ‘হ্যা’ ভোট পড়েছে ২ লক্ষ ২৮ হাজার ৩০১ টি। অপর দিকে ‘না’ পড়েছে ৬৭ হাজার ৭০৪টি।
জেলায় মোট ভোটার ছিলেন ১৪ লক্ষ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে ‘হ্যা’ বা ‘না’ ভ্টো দিয়েছেন ৯ লক্ষ ৫১ হাজার ২৪৫ জন ভোটার। যা মোট ভোটারের ৬৬.৫৪ শতাংশ।
রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ পোষ্টাল ভোট ব্যাতিত গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।