শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শি রী ণ বে বী

  • সত‍্য বুঝি পালায়!
  • ২০২৬-০২-১৩ ১৫:৩৯:১৯

সত‍্য খুঁজে মিছেই মরি 
সত‍্য কী আর হারায় 
মিথ‍্যে যখন বড়াই করে 
সত‍্য তখন লুকায়।
সত‍্য খুঁজে হয়রান হই
সত‍্য কী আর পালায়
সত‍্য ঘুমায় বুকের ভেতর 
মিথ‍্যে গলা হাঁকায়।
মিথ‍্যে যখন সত্য ঢাকে
ছলচাতুরি কথায়
জোর গলাতে মিথ‍্যে বলে 
সত‍্য কাঁদে ব‍্যথায়।
সত‍্য তখন আড়াল থাকে 
সময় গুণে আশায় 
চুপটি থেকে সত‍্য শুধু 
বিষাদ সময় কাটায়।
মিথ‍্যে মুখোশ খুলে যখন 
সত্য এসে দাঁড়ায়
মিথ‍্যে তখন পালিয়ে গিয়ে
সত্য আলো ছড়ায়।
পরাজিতের বেশে মিথ‍্যে 
চুনকালিতে ডোবায়।
সত‍্য তখন মুচকি হাসে 
সত‍্য বুঝি পালায়!


এ জাতীয় আরো খবর