শনিবার, মার্চ ৭, ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-১৩ ১১:৪৫:৩৫
ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নরেন্দ্র মোদি তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা শেয়ার করেন।
বার্তায় মোদি বলেন, ‘বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’
তিনি আরও উল্লেখ করেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় সমর্থন দিয়ে যাবে।’
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে মোদি জানান, বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথ উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী।

কী-ওয়ার্ডস: নরেন্দ্র মোদি, তারেক রহমান, বিএনপি বিজয়, বাংলাদেশ-ভারত সম্পর্ক


এ জাতীয় আরো খবর