শনিবার, মার্চ ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১,২ ও ৩ আসনে জামায়াতের কেরামত আলী,মিজানুর রহমান ও নুরুল ইসলাম বুলবুল জয়ী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-১৩ ১১:২৮:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থীরা। জেলায় মোট ১৪লক্ষ ২৯ হাজার ৬৬০ জন ভোটারের মদ্যে ভোট দিয়েছেন ৭৩.৪৪ শতাংশ ভোটার। জেলার ৩টি আসনে প্রার্থী ছিলেন ১৬ জন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৯টি কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।  বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাজশাহী মহানগর  আমীর মো: কেরামত আলী। তাঁর প্রাপ্ত ভোট  ২ লক্ষ ৬ হাজার ৮৯৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা  শাহজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬২ হাজার  ৫১৫ ভোট। এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৮১ । এই আসনে প্রদত্ত ভোটের হার ৭৬.৬৫ শতাংশ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ১৮৪টি কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।  বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলার নায়েবে আমীর মো: মিজানুর রহমান। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭১ হাজার ২২৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয়  শিল্প ও বানিজ্য বিষয়ক  সহ-সম্পাদক আমিনুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ১১৯ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬১ হাজার। এই আসনে প্রদত্ত ভোটের হার ৭৪.৬৮ শতাংশ।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর আসনে) ১৭২টি কেন্দ্রের সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।  বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বাবু। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৯ হাজার ৬৪০। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ পেয়েছেন  ১ লক্ষ ২৭ হাজার ৩৭ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬৮ হাজার ৪৭৯ জন।  এই আসনে প্রদত্ত ভোটের হার ৬৯.০ শতাংশ।
শুক্রবার ভোররাত (১৩ ফেব্রুয়ারী) সাড়ে ৩টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রাথমিক বেসরকারি ফলাফল  সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদত হোসেন মাসুদ পোস্টাল ভোট ব্যতীত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। 


এ জাতীয় আরো খবর