পরের জন্মে পুরুষ হবো
তোমার মনের ঘরে
প্রেমের চাষ করবো
তোমার ঝুড়ি ঝুড়ি কথার উত্তরে
খুব ভালোবেসে
ছোট্ট একটা ' হ্যা ' লিখবো
আমাকে বকা দেওয়ার অছিলায়
ফোন করতে করতে
যখন তোমার হাত অসাড়
হঠাৎ,দরজায় টোকা ।
হতভম্ব তোমার দিকে ছুড়ে দেবো
সবুজ ঘাসের আসরে
লাল-হলুদ ফুলের নকসী চাদর
সোহাগী তুমি হেসেই লুটোপুটি
'ব্যাপারটা কি ? '
প্রেমিক মন,প্রশ্নটাকে
তোমার মনের সিন্দুকে
তালাবন্ধ করে
একটাই উত্তর দেবে মুচকি হাসিতে
'বাকিটা পরে বলবো'
পশ্চিমবঙ্গ,ভারত।