মনে পড়ে প্রতি ক্ষণে হে প্রিয় হে প্রিয়
জাগরণে নাইবা এলে স্বপনে আসিও।।
অনুরাগের রেখা ছিলো তোমার কপোলে
ভিজে গেছে জানো কি তা নয়নের জলে।
ক্ষণিক নাহয় তুমি শুধু ভালোবাসিও।।
ফিরে যেও যদি তুমি ফিরে যেতে চাও
বুকে জমা কষ্ট-পাথর ক্ষয়ে যেতে দাও।
যদি থাকে ক্ষোভের কিছু নিজগুণে নাশিও।।
গাইবো যে গান চায় নাতো প্রাণ শূন্য বুকের বীণা
দুখের ভুবন কে যে আপন তুমি জানো কিনা।
ফল্গু ফাগুন ঝরাক আগুন অলখে হাসিও।।