ড. আনোয়ার সাঈদের পিতার মৃত্যু, শোক প্রকাশ
- হাসান মেহেদী:
-
২০২৩-০৯-০৬ ১৫:৪১:০২
- Print
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের পিতা এস.এম. হযরত আলী আর নেই। আজ বুধবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে শেরপুর জেলার শ্রীবরদীস্থ নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ রাত নয়টায় শেরপুর শ্রীবরদীস্থ গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, বিশিষ্ট সমাজসেবক এস.এম. হযরত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন। এসব প্রতিষ্ঠান থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।