শনিবার, মার্চ ৭, ২০২৬

একুশে পদক-২০২৬: আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ গুণীজনের নাম ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-০৬ ১৫:১৯:১৬
ফাইল ছবি

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, সাংবাদিকতা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পদক পাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
এবারের তালিকায় বিশেষভাবে আলোচনায় এসেছে কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতার নাম। সংগীত ও চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁদের এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন-চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্থপতি মেরিনা তাবাসসুম, ব্যান্ড সংগীতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
সরকারি সূত্র জানায়, সংস্কৃতি, শিল্প ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বহুমাত্রিক অবদানের স্বীকৃতি দিতেই এবারের একুশে পদকে বৈচিত্র্যময় ক্ষেত্রের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, একুশে পদক-২০২৬ এর জন্য গত বছরের জুলাইয়ের শেষ দিকে মনোনয়ন আহ্বান করে সরকার। ৩০ অক্টোবরের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোনয়ন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হয়।

কী-ওয়ার্ডস:একুশে পদক ২০২৬,আইয়ুব বাচ্চু,ববিতা


এ জাতীয় আরো খবর